কুষ্টিয়ায় এখন উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা আমি: আমির হামজা
কুষ্টিয়া করেসপনডেন্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ এএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন কুষ্টিয়ার উপরওয়ালা বলে এখন কেউ নেই উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরী করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করেন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে আমি দেখব বিষয়টা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মুফতি আমির হামজা।
তিনি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ এখানকার মানুষের আবেগের জায়গা। এই মেডিকেলের মাত্র কয়েকটি বিভাগ মাত্র চালু হয়েছে। তবে সাত দিনের মধ্যেই আপনারা একটা সুখবর পাবেন। ফিতা কাটার মাধ্যমে সুখবরটি আপনাদের জানাবো।
এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এএস