×
Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত ২

ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পাম্প কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার তারাবির নামাজের পর গাড়ি আনলোড করে ক্রেতাদের জ্বালানি বিক্রি শুরু করা হয়। এ সময় পাম্পে শতাধিক মোটরসাইকেল আরোহী তেল নিতে আসেন। বিশৃঙ্খলা এড়াতে তাদের লাইন করে একে একে তেল সরবরাহ করা হয়।

রাত ১১টার দিকে হঠাৎ লাইনে থাকা কিছু মোটরসাইকেল আরোহী হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা অফিস কক্ষে ইটপাটকেল ছুড়তে থাকে। বাঁশ, লাঠিসোটা নিয়ে ভাঙচুর করে এবং পাম্পের কর্মচারীদের মারধর করা হয়। এ সময় পাম্পের দুই কর্মচারী আহত হয়।

ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় প্রশাসন।

/এএম

Logo