×
Logo

ক্যাম্পাস

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য।

এছাড়া, বাউবিতে সিদ্দিকুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. রইছ উদ্‌দীন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান হচ্ছেন। এর আগে, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ।

/এমএন

Logo