পোলাওয়ের বাজার অস্থির, কেজিপ্রতি বেড়েছে ৩০ টাকা পর্যন্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
দীর্ঘদিন স্থিতিশীল থাকলেও ঈদ সামনে রেখে কিছুটা অস্থির পোলাওয়ের চালের বাজার। শুধু প্যাকেটজাত চালই নয়, স্থানীয় বাজারে খোলা বাসমতি চালের দামও বেড়েছে। কেজিপ্রতি বেড়েছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
বর্তমানে বাজারে ভালোমানের বাসমতি চাল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। কেজিতে ৩০ টাকা বেড়ে চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কিছুদিন আগেও যে প্যাকেটে এক কেজি চাল বিক্রি হতো ১৬০ টাকায়। এখন সে দর বেড়েছে আরও ১৫ টাকা।
রোজার মাঝামাঝি সময় থেকে চলছে দাম বৃদ্ধির ঘটনা। তবে, আড়তদারদের দাবি, আমদানি বন্ধ আছে, কমেছে উৎপাদনের পরিমাণও।
দাম বৃদ্ধির জন্য নজরদারির দুর্বলতাকেই দায়ী করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছে।
এদিকে, রাজধানীর পাশাপাশি কুষ্টিয়ার বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। রমজান শুরুর আগে যে বাসমতি চালের দাম ছিল ১২০ টাকা কেজি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি।
/এমএন