প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতর উপণক্ষ্যে নানা আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে যমুনা টেলিভিশন। প্রতিটি আয়োজনেই থাকছে নতুনত্ব, থাকছে চমক।
ঈদের আগের রাত থেকেই শুরু হচ্ছে আয়োজন। বিশেষ আয়োজন 'চাঁদরাত' প্রেজেন্টেড বাই ড্রিংকো চাবান পানীয় দেখবেন রাত নয়টায়। আয়োজনে অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী সাব্বির, লুইপা ও ঝিলিক।
ঈদের দিন থেকে শুরু হবে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। শিশু-কিশোরদের ঈদের বিশেষ আয়োজন ‘দুষ্ট ছেলের দল’ প্রজেন্টেড বাই এসিআই পিওর সল্ট দেখবেন ঈদের তিন দিন বিকাল ৩:৩০ মিনিটে।
‘ব্লকবাস্টার সিনেমাস' প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ দেখবেন ঈদের ৩ দিন বিকাল সাড়ে ৫টায়।
স্যান্ডেলিনা নিবেদিত ঈদের বিশেষ আয়োজন 'ঈদ ২০২৬' পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার দেখবেন ঈদের তিন দিন রাত ৯টায়। প্রথমদিন অতিথি থাকবেন মম ও বাধন, দ্বিতীয় দিন শরিফুল রাজ আর সাবিলা নূর এবংতৃতীয় দিন জিয়াউল রোশান ও রোকাইয়া জাহান চমক।
ঈদ মানেই যমুনা টেলিভিশনের আরেক সিগনেচার প্রোগ্রাম ‘যমুনার নিমন্ত্রণে'। মেরিল মিল্ক সোপবার নিবেদিত এই আয়োজন প্রচারিত হবে ঈদের তিন দিন রাত ১১টায়। ঈদের রাতেই চমক হিসেবে থাকছে বিখ্যাত ব্যান্ড দল ওয়ারফেজ। দ্বিতীয় দিন থাকবে ফিডব্যাক আর তৃতীয় দিন ডিফারেন্ট টাচ।
ঈদের এই আয়োজনে থাকুন যমুনা টেলিভিশনের সঙ্গেই। উপভোগ করেন ভিন্নধর্মী আয়োজন।
/এমএমএইচ