×
Logo

জাতীয়

শিল্পকলায় চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব, গান গাইলেন বেবী নাজনীন-ন্যান্সি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পিএম

শিল্পকলায় চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব, গান গাইলেন বেবী নাজনীন-ন্যান্সি

ঢাকায় ঈদকে ঘিরে বর্ণিল আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ করলো শিল্পকলা একাডেমি। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উন্মুক্ত নন্দনমঞ্চে গান-নাচ আর আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। মঞ্চে সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, ন্যান্সি, নোলক বাবুসহ জনপ্রিয় শিল্পীরা। এছাড়াও আয়োজন ছিল মেহেদি উৎসবের। নানা বয়সী মানুষ মেতে ওঠেন নান্দনিকভাবে নিজেদের হাত সাজাতে। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

/এসআইএন

Logo