মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট
ধীরে ধীরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেলবাজার অস্থির থাকলেও ধীরে ধীরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩০ মার্চ) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তেলবাজারে সরবরাহ 'পর্যাপ্ত' রয়েছে। তবে অতিরিক্ত সরবরাহ এলে তা সহায়ক হবে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশ ইরানের সঙ্গে চুক্তিতে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়তে দেখা যাচ্ছে।
/এআই