ফিটফ্যামজ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি ক্লথস আর আস লিমিটেডের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম
কর্মীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ফিটফ্যামজ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি 'ক্লথস আর আস' লিমিটেড।
চুক্তি অনুযায়ী, কোম্পানিটির অফিস কর্মীদের জন্য পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা প্রদান করা হবে। সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ক্লথস আর আস' লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থায় ডলি, ফিটফ্যামজের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আশিক।
এই অংশীদারিত্ব কর্মীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সংস্থার ভিতরে যত্ন ও বিশ্বাসের সংস্কৃতিকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
/এআই