×
Logo

অন্যান্য

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত সংসদ সদস্যকে (এমপি) সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির  উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন— নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা দায়রা জজ মো. আসিফ ইকবাল এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।

সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত এমপিসহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

/এমএইচআর

Logo