চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীতে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম
বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতাধীন বিভিন্ন হর্টিকালচার সেন্টারের আউটসোর্সিং কর্মীরা।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি প্রাঙ্গণে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মচারীদের অভিযোগ, বিনা নোটিশে কৃষি অধিদফতরে উপজেলা পর্যায়ে ২৮১ জন গাড়ি চালককে ছাঁটাই করা হয়েছে।
এ সময় ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহাল এবং ৮ মাসের বকেয়া বেতনের দাবি করে তারা অভিযোগ করেন, আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি।
আন্দোলনরত কর্মীরা তিন দফা দাবি জানান। মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিক ছাঁটাই ইস্যুর দ্রুত সমাধান চান তারা।
/এএম