×
Logo

জাতীয়

হাইকোর্টের ৪৯টি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ চলবে

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম

হাইকোর্টের ৪৯টি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ চলবে

অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

মঙ্গলবার (১৭ জুন) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়, আগামী ২২ জুন থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

/আরএইচ

Logo