×
Logo

জাতীয়

'ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব'—  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সারজিসের প্রত্যাশা 

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

'ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব'—  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সারজিসের প্রত্যাশা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সবাই মিলে ষড়যন্ত্র প্রতিহত করে সুন্দর দেশ বিনির্মানের বার্তা দেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে সারজিস আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। 

তিনি আরও লেখেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

/এমএইচআর

Logo