×
Logo

জাতীয়

মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীদের কারওয়ান বাজার সড়ক অবরোধ প্রত্যাহার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীদের কারওয়ান বাজার সড়ক অবরোধ প্রত্যাহার

আলোচনার আশ্বাসে কারওয়ান বাজার সড়ক থেকে সরে গেছেন মালয়েশিয়া গমনেচ্ছু আন্দোলনকারীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৫ দফা দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, ভিসা থাকার পরও টিকেট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি তারা। অনেকেই ২ থেকে ৩ বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার কোনো সুরাহা হয়নি। সবশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও তাদের সমস্যার সমাধান হয়নি।

একেকজন ৫ থেকে ৮ লাখ টাকা খরচ করার পরও নতুন করে টাকা দাবি করা হচ্ছে। ট্রেনিংয়ের নামে নানা হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

পরে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের আশ্বাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করতে যান আন্দোলনকারীদের ৮ সদস্যের প্রতিনিধি দল।

/এমএইচ

Logo