২০১৫ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার ১০ বছরে পা দিয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।
চলতি বছর পাঠাও ‘সুপার অ্যাপ’ বিভাগে পেয়েছে ‘সুপারব্র্যান্ডস’ উপাধি। এ ছাড়া স্থান পেয়েছে ফোর্বসের ‘টপ ১০০ টু ওয়াচ ইন এশিয়া’ তালিকায়, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে তুলে ধরেছে বিশ্বমঞ্চে।
প্রতিষ্ঠানটির এক দশক পূর্তি উদ্যাপন করতে মাস জুড়ে নিয়ে এসেছে অ্যানিভার্সারি অফার। আগামীকাল (৯ অক্টোবর) থেকে (৯ নভেম্বর) পর্যন্ত থাকছে বিভিন্ন অফার। সেলিব্রেশনে থাকছে দারুণ সব ডিসকাউন্ট, গেম ও বিশাল গিভঅ্যাওয়ে।
এ বিষয়ে সিইও ফাহিম আহমেদ বলেন, “গত ১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে—যাত্রায়, উপার্জনে এবং গ্রো করতে সাহায্য করছে। এই সাফল্য পাঠাওয়ের প্রতিটি ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারের।”
প্রসঙ্গত, ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও।
/এসআইএন