×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাবে বাংলাদেশ?

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাবে বাংলাদেশ?

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টানা তিন হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতের বিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অপরদিকে, সমান ম্যাচে মাত্র এক জয়ে ছয়ে অবস্থান করছে বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। অজিদের বিপক্ষে হারলে সেমিফাইনালের রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টাইগ্রেসরা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই স্বর্ণাদের সামনে।

এদিকে বিসিবি সূত্র থেকে জানা গেছে, দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররাও।

/এএম

Logo