ফিলিস্তিনের অভিযোগের ভিত্তিতে ইসরায়েলকে শাস্তি দিলো ফিফা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
ফিলিস্তিন ফুটবল ফেডারেশন (পিএফএ)-এর অভিযোগের ভিত্তিতে ইসরায়েলকে শাস্তি দিয়েছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় ফিফা।
এরমধ্যে একটি অভিযোগ ছিল— পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে থাকা ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলার অনুমতি দেওয়ার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিষয়টি নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয় ফিফা। সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান আন্তর্জাতিক আইনে এখনও জটিল এবং অনির্ধারিত। তাই এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে পৃথক অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈষম্য ও বর্ণবাদমূলক কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।
/এসআইএন